ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সত্য খবরের নির্ভরযোগ্য ঠিকানা

নভেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ডলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৯২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত বছরের নভেম্বরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৬০ শতাংশ বেশি। ওই মাসে ৪২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রবাসী আয়ের এই পরিসংখ্যান পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ৫ নভেম্বর ১২ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৩৫ কোটি ৯০ লাখ ডলার। তার মানে চলতি অর্থবছর এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে দেশে। তার আগের ২০২৩-২৪ অর্থবছরে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম দুই খাতের মধ্যে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি থাকলেও পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি তলানিতে ঠেকেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৬১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।

সামগ্রিকভাবে এখনো প্রবৃদ্ধি থাকলেও গত তিন মাস ধরে রপ্তানি কমছে। গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৩৮২ কোটি ডলারের পণ্য। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৩ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নভেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ডলার

আপডেট সময় : ০৬:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫